হাটহাজারীর ত্রিপুরা পল্লীর ২১ শিশু ভর্তি বিভিন্ন হাসপাতালে

0

নিউজ ডেস্ক,চট্টগ্রাম : অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের হাটহাজারীর ত্রিপুরা পল্লীর ২১ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে, রোগ নির্ণয়ে এবং আক্রান্ত শিশুদের দেখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইপিআই এবং আইইডিসিআর এর প্রতিনিধি দলের সদস্যরা সোমবার (২৭ আগস্ট) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তারা জানান, শিশুদের অধিকাংশই আবহাওয়া পরিবর্তনজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছে।

গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে হাটহাজারীর ত্রিপুরা পল্লীতে চার শিশুর মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি করা হয় ২১ জনকে। এদের মধ্যে গুরুতর অবস্থায় ফৌজদারহাট হাসপাতালে ভর্তি করা হয় তিনজনকে।

অসুস্থ কয়েকজন বলেন, এখানে ভর্তির পর চিকিৎসকরা ইনজেকশন, ভিটামিন ও ওষুধ দিচ্ছেন।

অন্যদিকে, সোমবার সকালে সেখানে পরিদর্শনে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইপিআই এবং আইইডিসিআর এর প্রতিনিধি দল। এসময় তারা বলেন, এই শিশুরা ভাইরাসে আক্রান্ত। তবে এখন তারা সুস্থ রয়েছে।

ইপিআই’র প্রোগ্রাম ম্যানেজার রেজাউর রহমান বলেন, ‘এটা অজ্ঞাত রোগ নয়, এটা সিজনাল রোগ। এখানকার ১৭ জনেরই ভাইরাল জ্বর হয়েছে, একজন অন্যকোনো রোগে আক্রান্ত বলে ধারণা করছি আমরা।এর আগে গত জুলাই মাসে সীতাকুণ্ডের ত্রিপুরা পল্লীতে মারা যায় ৯ শিশু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.