কর্ণফুলী : চট্টগ্রামের নবসৃষ্ট উপজেলা “কর্ণফুলী”তে নারী প্রগতি সংস্থা “সুকন্যা”র উদ্যোগে মহিলাদের আয়বর্ধক ও আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ সম্প্রতি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের বিষয় ছিল সেলাই ও কাটিং, ব্লক-বাটিক, বেতির কাজ, বিউটি পার্লার ইত্যাদি। এতে প্রায় অর্ধশতাধিক আগ্রহী মহিলা অংশ নেন।
প্রশিক্ষিতদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান উপজেলা মিলনায়তনে ২৯ আগস্ট ২০১৮ বুধবার উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুকন্যার সভানেত্রী খালেদা বেগম। সঞ্চালনা করেন সুকন্যার প্রধান নির্বাহী (সিইও) মুহাম্মদ ওসমান হোসাইন।
