চট্টগ্রামে বেগম খালেদা জিয়া ও বুলুর মুক্তির দাবিতে ছাত্রদলের মিছিল
সিটি নিউজ,চট্টগ্রাম : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর’র উদ্যোগে আজ বিকালে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর মক্তির দাবিতে নগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহর সভাপতিত্বে কাজীর দেউরী মোড়ে মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সরওয়ার উদ্দিন সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক ও নগর সিনিয়র সহ-সভাপতি মাঈনুদ্দীন মোহাম্মদ শহীদ, নগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ ও নগরীর থানা কলেজসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির জনপ্রিয়তাই ঈষান্বিত হয়ে সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির মত আরেকটি এক তরফা নির্বাচন করার দ্বিবা স্বপ্ন দেখছেন। আওয়ামী বাকশাল পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে দেশের গণতন্ত্রকে ভূলণ্ঠিত করে একটি মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে করারুদ্ধ করে রাখা হয়েছে। যা এদেশের জনগণ প্রত্যাশা করেনি। আগামীতে গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে রাজপথের ত্যাগী নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও কারারুদ্ধা করা হচ্ছে।
নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু একজন জনপ্রিয় ছাত্রনেতা। তাকে রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বেলায়েত হোসেন বুলু সহ সকল দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ নাসিমন ভবন দলীয় কার্যালয় এসে শেষ হয়।
