বোয়ালখালী প্রতিনিধি : কর্ণফুলী নদীর উপর বিট্রিশ আমলে নির্মিত কালুরঘাট রেলওয়ে সেতুর স্পেন সরে গেছে। যানচলাচলে সর্তকতার পরামর্শ দিয়েছেন রেলওয়ে সেতু পরিদর্শক।
গত কয়েক দিন আগে কালুঘাট সেতুতে ডক ইয়ার্ডের নির্মাণাধীন একটি জাহাজ ভেসে এসে আঘাত হানলে সেতুর পুর্বপ্রান্তের ৫নং পিলারের স্পেন বেশখানিকটা সরে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয় বলে জানান চট্টগ্রাম বিভাগের সেতু পরিদর্শক মো. আকবর।
তিনি জানান, স্পেনটি গত দুইদিনের চেষ্টায় যথাযথ স্থানে আনা হয়েছে। ফলে আপাতত বিপদ কেটে গেছে। পুরোপুরি কাজ শেষ করতে আরো দুইদিনের কাজ রয়েছে। তবে যান চলাচলে সর্তকতা অবলম্বনের জন্য অনুরোধ জানান তিনি। এছাড়া সেতু দিয়ে রেল ৬০ কি.মি. বেগে সেতু অতিক্রম করার নির্দেশনা রয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেল সেতু পুর্বপ্রান্তের সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত সেতু দিয়ে যানচলাচল বন্ধ রাখা হয়। এসময় ভোগান্তিতে পড়ে জনসাধারণ। সেতু দুইপ্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে সেতু পারাপার করে নানান বয়সী মানুষ।
সেতু পরিদর্শক মো. আকবর এ ব্যাপারে বলেন, জনভোগান্তির কথা ভেবে দ্রুত সময়ে কাজ শেষ করতে হয়েছে। বাকি কাজ আগামী ৬ সেপ্টেম্বর শেষ চেষ্টা করা হবে।
