নন্দীরহাটে শ্রী শ্রী রাধাকৃষ্ন জীউর মন্দিরে শারদীয় দুর্গোৎসব কমিটি
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের নন্দীরহাট শ্রী শ্রী রাধাকৃষ্ন জীউর মন্দিরে আসন্ন শারদীয় দুর্গোৎসব পালনে কমিটি গঠন করা হয়েছে।
শ্রী শ্রী রাধাকৃষ্ন জীউর মন্দির কমিটি সভায় এই কমিটি গঠন করা হয়। এবারের কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে মৃণাল কান্তি সূত্রধরকে।
এছাড়া সম্মানিত পৃষ্ঠপোষক ঝুন্টু সাহা, পরিতোষ শীল, সুবীর বৈষ্ণব ও পিন্টু কুমার সাহা।সভাপতি পদে আছেন তাপস সাহা। সহ-সভাপতি পদে আছেন নেপাল দে ও গৌরাঙ্গ চৌধুরী।
এবারের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সুমন গোস্বামী। সহ-সাধারণ সম্পাদক সুভাষ দাশ ও পিন্টু সাহা। অর্থ সম্পাদক প্রান্ত সাহা, সহ অর্থ সম্পাদকের পদে আছেন প্রশান্ত চৌধুরী ও উৎস সাহা।
সাংগঠনিক সম্পাদক পদে জিকু সাহা, সহ সাংগঠনিক সম্পাদক পদে প্রান্ত সাহা ও জয় গোপাল সাহা দায়িত্ব পালন করবেন। সাংস্কৃতিক সম্পাদক পদে আছেন ঋত্বিক সাহা। সহ সাংস্কৃতিক সম্পাদক প্রীতম সাহা ও তন্ময় সাহা।
কমিটির সদস্য পদে আছেন প্রলয় সাহা, রাকেশ সাহা, র্পাথ সাহা, দ্বীপ সাহা, পূজন সাহা, ধ্রুব সাহা, নিলয় সাহা, বিজয় সাহা, জয় রাজ, সৌমিক দে, প্রীতম সাহা ও দীপ্ত সাহা।
