‘এ মাসেই ভোটার সংযোগ নেটওয়ার্ক সম্পন্ন করতে হবে’

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন দুয়ারে করাঘাত করছে। তাই আমাদেরকে একটা দিনও বসে থাকার অবকাশ নেই। প্রতিদিনই ভোটারদের সাথে যোগাযোগ বাড়াতে হবে। ওয়ার্ডে-ইউনিটে উঠোন বৈঠক করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের দালিখি চিত্র ও পরিসংখ্যান তুলে ধরতে হবে।

তিনি আজ কোতোয়ালী থানা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় একথা বলেন।

তিনি আরো বলেন, অক্টোবর মাসে সম্ভাব্য নির্বাচনী তফসীল ঘোষনার আগের সেপ্টেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই দলের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করতে হবে বুথ ও সেন্টারভিত্তিক ভোটার-সংযোগ নেটওয়ার্ক তৈরী করে ফেলতে হবে। তাদের চাওয়া-পাওয়া-আকাক্সক্ষা মনের ভাষা পাঠ করে কাছে টানতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোন রকম বিবাদ-বিরোধ-ভেদাভেদ থাকতে পারবে না। নৌকা প্রতীক অনেকেই চাইতে পারেন। তবে নেত্রী যাকেই নৌকা প্রতীক দেবেন তাকে জেতাতে হবে। এ নিয়ে কোন প্রশ্ন তোলা যাবে না। মনে রাখবেন, নিজেদের ভুলে কোন বিপর্যয় ঘটলে আমরা কেউ-ই রক্ষা পাবো না। যারা এদেশকে পাকিস্তান বানাতে চায় তারা আমাদের কাউকে ক্ষমা করবে না। তার আগেই ঐ পাকিস্তানী প্রেতাত্মার ছায়া মুছে দিতে হবে।

তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, মহিউদ্দিন ভাই এখন না ফেরার দেশে চলে গেলেও তিনি আমাদের ছায়া হয়ে থাকবেন। যেকোন সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁকে শক্তি অর্জনের প্রতীক হিসেবে অনুভব করব। কারণ তিনি চট্টগ্রামে দলের জন্য একনিষ্ঠভাবে নিবেদিত প্রাণ কান্ডারী ছিলেন। আমরা যদি তাঁকে ভালবাসি তাহলে সংগঠনের ভিত্তিকে ঐক্যবদ্ধ ও সুদৃঢ় করে আগামী নির্বাচনে চট্টগ্রাম নগরীর ৪টি সংসদীয় আসন শেখ হাসিনাকে উপহার দিতে পারবো।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আমাদের মাঝে ঐক্যের শক্তিকে সুদৃঢ় করতে হবে। আমরা যেন নিজেরা নিজেদের শত্রু না হই। মনে রাখতে হবে, ভয়ঙ্কর বিষাক্ত নাগিনী ফনা তুলেছে। নাগিনীর বিষদাঁত উপড়ে ফেলতে হবে। প্রতিটি নির্বাচনী ব্যালট স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বুলেট। এটাই পাল্টা আঘাতের জবাব।

কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল মনসুরের স ালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন জাগির উদ্দিন সর্দার, মশিউর রহমান রোকন, মুজিবুর রহমান, টিংকু বড়–য়া, আশফাক আহমেদ, মো: জাহাঙ্গীর আলম, মিথুন বড়–য়া, মোসলেহ উদ্দিন দিদার, পিযুষ বিশ্বাস, আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদ, তারেক ইমতিয়াজ ইমতু, মো: আনিস মিয়া, এড. মহিবুল্লাহ চৌধুরী, এড. রনি কুমার দে, দীপক ভট্টাচার্য্য, সাইদুল আরেফীন, আবু বক্কর বক্কু, লিয়াকত আলী, আবদুুল মোনায়েম, ডা: সমীরন চক্রবর্ত্তী, আবুল হাশেম বাবুল, মো; ইকবাল চৌধুরী, আফছার উদ্দিন চৌধুরী, স্বপন কুমার মজুমদার, কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু, ফয়েজউল্লাহ বাহাদুর, ফজলে আজিজ বাবুল, আলহাজ্ব মোরশেদুল আলম, মো: মোসলেম উদ্দিন, আবু জাফর চৌধুরী, রতন আচার্য্য, মো: সালাউদ্দিন, আবদুচ ছালাম, মো: ইসকান্দর, খোকন নাথ, আহমদ সোবাহান, কানন বড়–য়া প্রমুখ। এর আগে সভার শুরুতে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আশীষ ধরের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করো বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.