প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে জাতিসংঘ যাচ্ছেন আবদুল কৈয়ূম চৌধুরী

0

সিটি নিউজ,চট্টগ্রাম: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হচ্ছেন তরুণ আওয়ামী লীগ নেতা, চট্টগ্রাম ১৪ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে তিনি নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

এদিকে সফরসঙ্গী হিসেবে মনোনীত করায় চট্টগ্রাম ১৪ সংসদীয় আসনের আওয়ামী লীগ নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আবদুল কৈয়ূম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এদিকে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে যোগ দেওয়ার উদ্দেশ্য আজ বুধবার ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম ত্যাগকালে চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের সম্মানিত সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরীকে চন্দনাইশ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিদায় জানান। প্রেস বিজ্ঞপ্তি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.