রাউজানের শুভ‘এল. আই. সিটি বেস্ট প্রজেক্ট এওয়্যার্ড’অর্জন করেছেন

0

নেজাম উদ্দিন রানা, রাউজান: বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয় কর্তৃক‘এল. আই. সিটি বেস্ট প্রজেক্ট এওয়্যার্ড’ লাভ করার কৃতিত্ব অর্জন করেছেন রাউজানের মেধাবী মুখ শরীফ খান শুভ।

গত ১৩ সেপ্টেম্বর ঢাকায় অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটরিয়মে আইসিটি মন্ত্রনালয় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাউজানের সন্তান শুভ’র হাতে ‘এল. আই. সিটি বেস্ট প্রজেক্ট এওয়্যার্ড’র সম্মাননা তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ সময় আইসিটি মন্ত্রনালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাবুন্দ উপস্থিত ছিলেন। রাউজানের কৃতি সন্তান শরীফ খান শুভ উপজেলা গহিরা ২ নং ওয়ার্ড মোবারক খান খীল গ্রামের খালদার খান চৌধুরী বাড়ির মৃত হাজি বেলাল উদ্দিন খান চৌধুরী নাতি এবং রাউজান পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খানের সুযোগ্য সন্তান।

মেধাবী শিক্ষার্থী শরীফ খান শুভ আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর কম্পিউটার সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র।

রাউজানের সন্তান শরীফ খান শুভ ‘এল. আই. সিটি বেস্ট প্রজেক্ট এওয়্যার্ড’র সম্মাননা লাভ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য আইসিটি মন্ত্রনালয়ের উদ্যোগে শরীফ খান শুভর প্রজেক্টটি বাংলাদেশের সেরা বেশ কিছু প্রজেক্টটের মধ্যে স্থান করে নেওয়ায় তাকে আইসিটি মন্ত্রনালয় কর্তক “এল. আই. সিটি বেস্ট প্রজেক্ট এওয়্যার্ড” প্রদান করা হয়।

ছেলের এই কৃতিত্ব সম্পর্কে জানতে চাইলে রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান এ প্রতিবেদককে বলেন, সন্তানের সাফল্যে আমি সত্যিই গর্বিত। বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয় কর্তৃক “এল. আই. সিটি বেস্ট প্রজেক্ট এওয়্যার্ড” লাভ করে আমার সন্তান রাউজানকে গর্বিত করেছে।

আগামীতেও সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রেখে আমার সন্তান যাতে আরো বড় সাফল্যে অর্জন করতে পারে সেজন্য প্রিয় এলাকাবাসী এবং দেশের মানুষের কাছে আমি দোয়া চাই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.