মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে ফের ষড়যন্ত্র চলছে

0

নিজস্ব প্রতিবেদক :: বিশিষ্ট সমাজসেবক, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা পুরানো প্রেসক্রিপশন বাস্তবায়নের অংশ। মহান মুক্তিযুদ্ধেল পর ৭৫ এর পনেরোই আগষ্ট পর্যন্ত যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা থেকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল, তাদের সেই দিনকার ভাষণ, তৎপরতা, আজকের দিনের মুক্তিযোদ্ধার সন্তানদের আক্রমন করার ভাষা ও তৎপরতা অভিন্ন সূত্রে গাথাঁ। সেদিন পাকিস্তান প্রত্যাগত সামরিক-বেসামরিক পদস্থ কর্মকর্তারা ষড়যন্ত্র করেছিল যুদ্ধে অংশ নেওয়া বীর সেনানীদের। মুক্তিযোদ্ধা অফিসারদের অপদস্থ, বদলী, চাকুরি থেকে অব্যাহতি, মিথ্যা অভিযোগে দোষী সাবস্ত্য করে, ফাঁসিতে ঝুলিয়ে এরশাদ সরকারের আমলে তার ষোলকলা পূর্ণ করেছিল। মুজিববাদ উৎখাত সে সকল রাজনৈতিক নেতা একাট্টা হয়েছিল, আজকে মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনার ইস্যূতে তারা একজোট হয়েছেন। ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত দীর্ঘ একুশ বছর মুক্তিযোদ্ধার সন্তানরা, সংখ্যালঘু সম্প্রদায় সরকারী প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরি থেকে উপেক্ষিত হয়েছে। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত একই অবস্থা বিরাজমান ছিল। ৭২ এর পর একে একে বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযোদ্ধাদের অপসারন করে তার ক্ষান্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক অসম্প্রদায়িক দেশগঠনে যখন এগিয়ে চলেছেন ঠিক সেই মুহূর্তে এসে পূর্বের কুশিলবরা মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে ষড়যন্ত্রে মেতে ওঠেছেন। মুক্তিযোদ্ধার সন্তানরা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যন্ত্রে অংশিদার হতে না পারে তাহলে পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্র কায়েম তাদের সুবিধে হয়। কিন্তু বীরের রক্তের উত্তরাধিকারী তা কখনো হতে দেবে না।

উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি অর্জন অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় সুযোগ দিতে ‘জনতার তরে, জনতার ঘরে’ কর্মসূচীর আওতায় ডবলমুরিং, হালিশহর পাহাড়তলী, খুলশী, পাঁচলাইশ, বায়েজিদ থানার আওতাধীন ওয়ার্ডসমূহে মুক্তিযোদ্ধার সন্তানদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সাহেদ মুরাদ শাকুর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সজীবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম মনি, নগর শাখার সদস্য সচিব কাজী রাজেশ ইমরান। এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম নগর শাখার সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আশরাফ চৌধুরী, মোহাম্মদ মেজবাহ আজাদ, হাসান মোহাম্মদ আবু হান্নান, সৈকত চক্রবর্তী, মোহাম্মদ জুনাইন, বিবি গুল জান্নাত, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ডবলমুরিং থানার সমন্বয়ক সাইকা দোস্ত, মোহাম্মদ ইমরান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড হালিশহর থানার সমন্বয়ক মোহাম্মদ হায়দার আলী, মো: রিপন চৌধুরী, পাহাড়তলী থানা সমন্বয়ক মোহাম্মদ নাছির খান, মো: জাফর আহমেদ, খুলশী থানার সমন্বয়ক মাইনুল আলম সৌরভ চৌধুরী, মোহাম্মদ প্রিন্স, পাঁচলাইশ থানার সমন্বয়ক মো: আরমান, মো: ইসমাইল রুবেল, বায়েজীদ থানা সমন্বয়ক মো: সাজিদ, মো: বেলাল হোসেন, চান্দগাঁও থানা সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, মো: নাঈম ইসলাম খান, কোতোয়ালী থানার সমন্বয়ক আবু মোহাম্মদ সাজেদ চৌধুরী, সদরঘাট থানা সমন্বয়ক আবদুল আহাদ রিপন, মামুন আব্দুল্লাহ,  রেলওয়ে প্রাতিষ্ঠানিক সমন্বয়ক মো: সালাউদ্দিন, অলক দে, বন্দর প্রাতিষ্ঠানিক সমন্বয়ক মো: সাইফুল ইসলাম, মহিলা সদস্য পপি আক্তার, শাহনাজ রীমা, লীমা আক্তার, রুনা আক্তার, রাখি সুলতানা মিম, মো: জহির, মো: ফরহাদ, মিজানুর রহমান, মো: আজিম, মো: রুমি, জয়নুদ্দিন জয়, মো: ওয়াসিফুল, সৈয়দ ওমর, মো: মনির, মো: মুন্না, প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, সরকারের সাফল্যে ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.