ঈসা খান প্যারেড গ্রাউন্ডে ২ নৌ সেনার জানাজা অনুষ্ঠিত

0

সিটি নিউজ ডেস্ক :: বঙ্গোপসাগরে ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় নিহত নৌবাহিনীর দুই সদস্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বা নৌ জা ঈসা খান প্যারেড গ্রাউন্ডে গতকাল নিহত দুই নৌ সদস্য মিজানুর রহমান পিও(জিআই) ও মোতালেব হোসেন এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে যথাযথ সম্মান প্রদর্শন শেষে মরদেহ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

ঈসা খান প্যারেড গ্রাউন্ডে ২ নৌ সেনার জানাজা অনুষ্ঠিত
 

নৌ প্রধানসহ সকল কর্মকর্তা ও নৌ সদস্যগন নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং এ সময় সর্বস্তরের নৌ সদস্যদের উপস্থিতিতে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আমরা সকলেই তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে প্রশিক্ষণ চলাকালে গোলাবারদ্রে বক্স বিস্ফোররিত হয়ে দুই নৌ সেনা নিহত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.