চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে লাইটার জাহাজ ডুবি

0

সিটি নিউজ ডেস্ক :: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

শনিবার বেলা ১২টার দিকে ‘চর শ্যামাইল’ নামের জাহাজটি ডুবে যায় বলে নিশ্চিত করেছে ওয়াটার ট্রান্সপোর্ট সেল এবং বিআইডব্লিউটিসি।

বন্দরের ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বলেন, “আউটারে লোহার স্ক্র্যাপবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে বলে জানতে পেরেছি। তবে কীভাবে এবং কেন জাহাজটি ডুবেছে, তা এখনও নিশ্চিত হতে পারিনি।”

বিআইডব্লিউটিসিরি উপ-পরিচালক সেলিম চৌধুরী  বলেন, চর শ্যামাইল নামের লাইটার জাহাজটি ডুবেছে। তবে বিস্তারিত জানতে পারেননি তিনিও।

সাগরে থাকা মাঝি-মাল্লারা জানিয়েছে, একটি মাদার ভেসেল থেকে চর শ্যামাইল নামের লাইটারসহ মোট তিনটি লাইটার জাহাজে লোহার স্ক্র্যাপ নামানো হচ্ছিল। এক পর্যায়ে মাদার ভেসেলটি রওনা হলেও লাইটারের সাথে বাঁধা রশিটি খোলা হয়নি। এতে চর শ্যামাইলের সঙ্গে অন্য একটি লাইটারের ধাক্কা লাগে, এরপর এটি ডুবে যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.