বৃহস্পতিবার শিল্পকলায় “নাসির হোসাইন জীবন”শীর্ষক অনুষ্ঠান
সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রামের বিনোদন সাংবাদিক নাসির হোসাইন জীবনের “লেখালেখির দুই দশক শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান”কাল ৪ অক্টোবর বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন ড. অনুপম সেন, উপাচার্য্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শুকলাল দাস, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম প্রেস ক্লাব, উদ্বোধক লায়ন কাজী নাদিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী, সভাপতিত্ব করবেন আলী আহমেদ শাহিন, প্রধান সম্পাদক-বিনোদনের রঙ।
আলোচনা সভা শেষে আয়োজিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে আগ্রহী কবি, সাংবাদিক, লেখক ও সংস্কৃতি অনুরাগীদের উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ রহিল।
