সিটি নিউজ ডেস্ক : আানোয়ারা উপজেলাধীন বটতলী ইউনিয়ন তৃণমূল আওয়ামীলীগের উদ্যেগে আয়েজিত সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর আসন্ন মৃত্যুবার্ষিকী উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা ও কর্মী সমাবেশ গত ২০ অক্টোবর শনিবার বটতলী এয়াকুবিয়া দাখিল মাদ্রাসাস্থ “ছালেহ আহমদ চৌধুরী হল” রুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আানোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা মহিউদ্দিন আহমদ চৌধুরী টিপু, প্রধান বক্তা ছিলেন আানোয়ারা উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য ও বিশিষ্ট কলামিষ্ট এডভোকেট সালাহাউদ্দিন আহমদ চৌধুরী লিপু।
বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মৌলভী আবু ছৈয়দ এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক নেজাম উদ্দিন মাসুদের সঞ্চলনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ ইলিয়াছ, উপজেলা যুবলীগের সহ প্রচার সম্পাদক নুরুল হক লিটন, উপজেলা যুবলীগের সদস্য মোঃ আবদুচ সবুর মেম্বার, দিদার মেম্বার, আওয়ামীলীগ নেতা মনির আহমদ তালুকদার, ২নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কাশেম, ৮নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান চৌঃ, ও সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবু, ৯নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুচ।
বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন (কোটিপতি), আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, বটতলী কলেজ ছাত্রলীগ নেতা মোঃ আজগর, উপজেলা শ্রমিকলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মঞ্জু। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ নবী হোসেন, নুরুল আলম, মোঃ সিরাজুল ইসলাম, আহমদ ছফা, যুবলীগ নেতা মোঃ আবু তাহের, জাহাঙ্গীর আলম, মোঃ নজরুল, মোঃ জামাল, মোঃ মিজান মোঃ আজু, মোঃ আরাফাত, এ্স, এম মনসুর, আওয়ামীলীগ নেতা মোঃ ছৈয়দনুর, মোঃ ইসমাইল, মোঃ ইছলাম, এয়ার মোহাম্মদ, মোঃ জামাল, আবদুচ ছবুর মনু, মোঃ শাহআলম, আবু তালেব মোঃ ছাবের, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আনিস, ইমরান, ইরফান। সভায় বক্তরা বলেন, বটতলীতে স্বার্থন্বেষী ব্যক্তির ব্যাপক দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন ও পুলিশী হয়রানি এবং পদপদবির অপব্যবহারের কারণে বাংলাদেশ আওয়ামীলীগ তথা মানননীয় ভূমি প্রতিমন্ত্রীর সকল অর্জন ম্লান হয়ে যাচ্ছে।
তাই তারা এ ব্যাপারে মানননীয় ভূমি প্রতিমন্ত্রীর দৃঢ় হস্তক্ষেপ কামনা করেন। বক্তরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে মানননীয় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে পুনরায় সাংসদ নির্বাচিত করার আহবান জানান। সভায় সকলের মতামতের ভিত্তিতে বটতলী ইউনিয়ন তৃণমূল আওয়ামীলীগের উদ্যেগে মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর আসন্ন মৃত্যুবার্ষিকী আগামী নভেম্বর মাসে বটতলী ইউনিয়নে ব্যাপকভাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
