রাঙ্গুনিয়া পূজা উদযাপন পরিষদের বিজয়া পুনর্মিলনী

0

সিটি নিউজ ডেস্ক :  রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের বিজয়া পুনর্মিলনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সোমবার স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ডা. অঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি, ব্যবসায়ী নেতা বিভূতি ভূষণ সেন।

এতে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক অসীম কুমার শীল, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পূজা পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ দাশ, সংগঠক ত্রিদীপ কুমার সাহা, সুব্রত রায় চৌধুরী, ডা. উৎপল নাথ, ডা. সমীরণ দেবনাথ, বিমল চন্দ্র দে, ডা. পুলক কান্তি দে, লিটন মহাজন, প্রধান শিক্ষক সত্যপদ দে, মাস্টার গোপাল কৃষ্ন শীল, মাস্টার অঞ্জন দাশ, শম্ভু বিশ্বাস, প্রণব দে, রাজু দাশ, ডা. দীপক শীল, মাস্টার অমলেন্দু ধর, লিটন ধর, প্রণব ধর, সুনীল শ্যাম, দেবাশীষ দাশ, নিক্সন সাহা, মাস্টার স্বপন শীল, আশুতোষ দে, তপু দেওয়ানজী, লিটন দে প্রমুখ। পরে উপজেলা পূজা পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.