চট্টলবীরের ঋণ স্বীকারে নৌকায় ভোট দেয়ার আহ্বান

0

কারেন্ট টাইমসঃ  চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ঋণ স্বীকার করে তাঁর প্রতি নাগরিক কৃতজ্ঞতা জানাতে নগরবাসীকে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন পেশাজীবী-নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।

সাংবাদিক সংগঠনগুলোর জাতীয় সর্ববৃহৎ মোর্চা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহসভাপতি ও চট্টগ্রামের পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম মহানগরীর ১৯ নং দক্ষিন বাকলিয়ায় মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যকালে এই আহ্বান জানান।

শনিবার রাতে বাকলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক সিদ্দিক আলমের বাসভবনের সামনে এই স্মরণ সভা চর চাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইফতেখার আলম জাহেদের সভাপত্বিত্বে ও সদস্য সচিব এডভোকেট জি.এম জাহেদের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক সিদ্দিক আলম।

উপস্থিত ছিলেন হাজী মো.বেলাল, সাবেক কমিশনার এস. এম. শহিদুল্ল্যাহ , হাজী মুরাদ হোসেন টিপু, হাজী মনজুর আলম পারভেজ, মো.জসিম উদ্দিন, আফাজ উল্ল্যাহ, মো. মুরাদ, মো. মোর্রশেদ, এন.কে আলম সাজ্জাদ, আছাদুজামান শিবলু, মো, শহিদুল ইসলাম, মো ইলিয়াছ,হাজী আবদুল মান্নান, ফখরুল আলম, মাসুদ, মাজেদুল হক বাবু, আফছার উদ্দিন, ফরুক ডালিম, ইউছুপ আলী,ওয়াসিম, আলমগীর, জুনায়েদ,ইমরান, রিয়াদ, ফরহাদ প্রমূখ।

স্মরণ সভায় প্রধান অতিথি বিএফইউজে সহসভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য রিয়াজ হায়দার চৌধুরী বলেন, চট্টগ্রামে বীর মহিউদ্দিন চৌধুরী ছিলেন গণমানুষের নেতা। তিনি অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করেছেন। চট্টগ্রামের উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতে তাঁর অবদান অবিস্মরণীয়। নাগরিক অধিকার আন্দোলনে তিনি অভিভাবক পুরুষ। তাই তাঁর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ঋণ স্বীকার স্বরূপ চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মহানগরে নৌকার প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ আহ্বান জানান।

৩০ ডিসেম্বর নির্বাচনে জয় লাভ করতে ভোটার আকর্ষণ ও কর্মীদের মাঠে রাখা, অপপ্রচার রোধসহ কিছু বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটিকে কৌশলসহ গুরুত্ব পূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। এর আগে মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহাফিল অনুষ্টিত হয়। দোয়া মাহাফিলে মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ মুরাদ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.