নগরীতে অস্ত্র গুলি ইয়াবা ও নগদ টাকাসহ ১জন আটক

0

কারেন্ট টাইমসঃ বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন কাট্টলী নুরুল হক চৌধুরী স্কুল মাঠ সংলগ্ন নিউ মুনসুরাবাদ মোঃ আনোয়ার হোসেন এর চায়ের দোকানের পাশে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী বন্দুক, ২রাউন্ড কার্তুজ, ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬৫ হাজার টাকাসহ ১ আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।

গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৩৩), পিতা-মোঃ আব্দুল মালেক প্রকাশ কানা মালেক, মাতা-মোছাঃ হাসু বিবি প্রকাশ হাসনে আরা বেগম, সাং-সাহপুর,বটগাছতলা,৬নং জগন্নাথপুর ইউপি,থানা-কোতোয়ালী, জেলা-কুমিল্লায় তার বাড়ী।

রবিবার রাতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ উক্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারী। অজ্ঞাতনামা সহযোগীদের সহযোগীতায় কক্সবাজার টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে চট্টগ্রাম হয়ে কুমিল্লা জেলায় বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছিল। সে দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ছদ্দবেশে কুমিল্লা জেলায় সু-কৌশলে ইয়াবা (মাদকদ্রব্য) বহন করে নিয়া যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামী ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.