আমাকে হত্যার উদ্দ্যেশে পরিকল্পিত এ হামলাঃ নোমান

0

কারেন্ট টাইমসঃ  নগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকায় বিজয় দিবসের র‌্যালী করার প্রাক্কালে চট্টগ্রাম -১০ আসনের বিএনপির প্রার্থী আব্দুল্লাহ আল নোমানের সমাবেশে ছাত্রলীগ যুবলীগের সশস্ব সন্ত্রাসীরা হামলা চালিয়েছে অভিযোগ করেছেন আব্দুল্লাহ আল নোমান।

আজ ১৬ ডিসেম্বর রবিবার বিকালে এ মামলার ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন এবং পুলিশ সন্ত্রাসীদের আটক না করে উল্টো ৮ জনকে আটক করেছে করা হয়েছে।

হামলার সময় দলীয় নেতাকর্মীদের বেষ্টনির কারণে এবং পাশ^বর্তি একটি বাসায় আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যায় বিএনপির প্রার্থী ও কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

ঘটনার পর পরই আব্দুল্লাহ আল নোমান আজ সন্ধ্যায় তাঁর নগরীর ভিআইপি টাওয়ারের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি আমি হয়নি। প্রায় সময় মিছিল মিটিং এ প্রতিপক্ষ হামলা করেছে কিন্তু কখনো আমার উপরে হামলার সাহস দেখায়নি।

এবার তারা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বের করে আমার উপরে হামলার জন্য চেষ্টা চায় এবং এটি একটি পরিকল্পিত হামলা কিন্তু দলীয় নেতাকর্মীরা আমাকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নেয়ার কারণে আমি প্রানে বেঁচে যাই।

আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকার দলীয় প্রার্থী আবছারুল আমিনের সমর্থকরা ওয়ার্ড কাউন্সিলর সুমন দেবনাথ ও এরশাদুল আমীনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, এ কর্মসূচির ব্যাপারে ৪ দিন আগেই সিএমপির বিশেষ শাখায় (সিটিএসবি) লিখিতভাবে জানানো হয়েছিল এবং আজ কর্মসূচীতে যাওয়ার আগেও ফোনে তাদের অভিহিত করার পরও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার কোন ব্যবস্থা নেয়নি।তাছাড়া হামলার সময় পুলিশ দুরে অবস্থান করলেও সন্ত্রাসীদের প্রতিরোধের ব্যবস্থা নেয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নোমান বলেন বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করার মত কোন পরিবেশ আমি দেখছি না। তবে হামলা মামলার পরও নির্বাচন থেকে বিএনপিকে সরানো যাবে না বলে উল্লেখ্য করে তিনি বলেন, এ ধরণের হামলা অব্যাহত থাকলে জনগণ নতুন চিন্তাভাবনা করবে। সাহসিকতার পরিচয় দিয়ে প্রতিরোধে এগিয়ে আসবে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা একরামুল করিম, এড. আব্দস সাত্তার, এড. আব্দুস সাত্তার সারোয়ার, কাজী বেলাল উদ্দিন, বিভাগীয় শ্রমিকদল নেতা এম নাজিম উদ্দিন, আব্দুল মান্নান, আহমেদুল আলম রাসেলসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.