সীতাকুণ্ডে বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত

0

সীতাকুণ্ড প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সীতাকুণ্ডে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে আজ রবিবার (১৬ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ডের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম,উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়,
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন শহীদ স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বিজয় দিবসের সূচনা করেন। এরপর উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,যুবলীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন, ইউপি চেয়ারম্যানরা,পৌর মেয়র বদিউল আলম, বিএনপির প্রার্থী আলহাজ্ব ইসহাক কাদের এর নেতৃত্বে বিএনপি, বাকের ভূইয়ার নেতৃত্বে আওয়ামীলীগ গ্রুপ, সীতাকুণ্ড প্রেসক্লাব,উপজেলা শিক্ষক সমিতি,মেঘমল্লার খেলাঘর আসর,পৌর বাজার কমিটিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের চিত্রাংকণ, নৃত্য, আবৃত্তি, মুক্তিযোদ্ধের প্রামান্য চিত্র, স্কাউট, দৌড়, যেমন খুশী তেমন সাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। দুপুরের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.