কাদেরের চিকিৎসায় সিঙ্গাপুরের ৩ চিকিৎসক বিএসএমএমইউতে

0

সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় সিঙ্গাপুরেরতিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা এসে পৌঁছেছেন। তারা  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) প্রবেশ করেছেন।

আজ রবিবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এই তিন চিকিৎসক এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।  রাত ৮টার দিকে সিঙ্গাপুরের চিকিৎসকরা হাসপাতালে প্রবেশ করেছেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম বলেছেন, ওবাদুল কাদেরকে আপাতত সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে গঠিত মেডিকেল টিমের সঙ্গে বসে ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

এর আগে আজ রবিবার (৩ মার্চ) ফজরের নামায শেষে হঠাৎ করেই ওবায়দুল কাদেরের শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে এনজিওগ্রাম করা হলে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি চেম্বার ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে একটিতে আমেরিকান সেনারজি কোম্পানির একটি রিং পরিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়া শুরু হয়।

সর্বশেষ বিকেলে তার চিকিৎসার বিষয়ে ব্রিফ করে আপডেট জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি কনক কান্তি বড়ুয়া ও কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান। তারা বলেন, ওবায়দুল কাদের অল্প অল্প সাড়া দিচ্ছেন। কিন্তু, এখনও তিনি সঙ্কটাপন্ন। দেশবাসী তার জন্য দোয়া করবেন।

ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর পেয়ে বিকেলে হাসপাতালে ছুটি যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ আওয়ামী লীগ ও বিভিন্ন দলের শীর্ষনেতারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.