এবার হিজড়া সম্প্রদায় ভোট প্রদান করতে পারবেন: ইসি

0

সিটি নিউজ ডেস্ক :  সারাদেশ ব্যাপী ভোটার ও জাতীয় পরিচয় হালনাগাদ করণের কাজ আজ থেকে শুরু হয়েছে। এবার থেকেই তৃতীয় লিঙ্গের সম্প্রদায় ভোট প্রদানের সুযোগসহ নাগরিকত্ব সুবিধা পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদত হোসেন চৌধুরী।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সাভার উপজেলা হলরুমে বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ম ধাপের এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠান থেকে ভোটার তালিকা হালনাগাদের লক্ষে তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের কয়েকজনের তথ্য সংগ্রহ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মধ্য দিয়ে হিজড়া সম্প্রদায় তাদের পরিপূর্ণ অধিকার পেতে যাচ্ছে। এতে করে তাদের নাগরিক দায়িত্ববোধ আরও বেড়ে যাচ্ছে। তাই তিনি হিজড়া সম্প্রদায়ের লোকজনকে আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।

উল্লেখ্য, এবারের হালনাগাদে ২০০২, ২০০৩ ও ২০০৪ সালে জন্মগ্রণকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এদের মধ্যে ২০০২ সালের ভোটার হালনাগাদকারীরা কেবল ২০২০ সালে ভোট প্রদান করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.