প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

0

সিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে ১০ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন ।

আজ শনিবার (১১ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য ও ঊর্ধ্বতন সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।

প্রধানমন্ত্রী গত ১ মে ১০ দিনের সরকারি সফরে লন্ডন গিয়েছিলেন। এর পর, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী লন্ডনে তাজ হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যুক্তরাজ্য শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.