সুশীল সমাজ গঠনে অসহায় শিক্ষার্থীদের পাশে বিত্তবানদের দাঁড়াতে হবে-আবুল ফয়েজ

0

সিটি নিউজ,চট্টগ্রাম :  চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে মৌলভীবাজার মোস্তাফা কনভেনশন হলে ৩১ মে শুক্রবার বিকাল ৩ টায় গ্রামের গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদের নতুন জামা কাপড় বিতরণ ও ইফতার মাহফিল সুন্দর এবং সফলভাবে ঈদ উৎসব-২০১৯ সম্পন্ন হয়েছে।

ঈদ উৎসব-২০১৯ অনুষ্ঠানের প্রধান অতিথি এডিশনাল ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর সকল স্বপ্নবাজ তরুনদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজ থেকে নিরক্ষরতা দূর করে আলোকিত সমাজ গঠনে এ ধরনের আলোকিত সংগঠনের কোন বিকল্প নেই। বিত্তবান ও সুশীল সমাজ যদি এই ধরনের কাজে এগিয়ে আসে তাহলে গ্রামের গরীব-অসহায় ছাত্রছাত্রীদেরকে ও সুশিক্ষিত করে তোলার মাধ্যমে একটা সুন্দর সমাজ তথা একটা আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব।গ্রামের গরীব-অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাড়ানোর যে স্বপ্ন নিয়ে স্বপ্নবিলাস বিদ্যানিকেতন যাত্রা শুরু করে তা বাস্তবায়নের জন্য বক্তারা সকলকে এগিয়ে আসার আহবান জানান।

বিদ্যানিকতনের সদস্য আনিসুর রহমান এর সঞ্চালনায় ও উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুদ্দীন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা এড.আবুল কাশেম মোহাম্মদ ইউনুছ, শিক্ষক মাহাফুজুল ইসলাম, উপদেষ্ঠা দিদারুল রশিদ কাজেমী, উপদেষ্ঠা শিক্ষক ফরহাদ হোসেন, উপদেষ্ঠা শহীদুল ইসলাম মিয়াজী, বিশিষ্ট সমাজ সেবক মনজুরুল আলম তালুকদার,উপদেষ্ঠা আবু নাছের চৌধুরী,মেরিন ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ খান,ইঞ্জিনিয়ার আজিম মোহাম্মদ, গোলাম সরওয়ারসহ প্রমুখ।

অনুষ্ঠানে হামদ,নাত ও ক্বেরাত প্রতিযোগিদের মাঝে হাফেজ মাওলানা ইসমাইলসহ বিভিন্ন আলেমদের উপস্থিতিতে মেডেল ও ধর্মীয় বই পুরষ্কার প্রদান করা হয়।

স্বপ্নবিলাস বিদ্যানিকেতন ঈদ উৎসব ২০১৯ অনুষ্ঠানের ১ম দফায় ১০০ জন (অনুষ্টানের দিন) ও ২য় দফায় আরো ৭০ জন (গরীব অসহায়ের বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হয়) সহ মোট ১৮০ জন সুবিধাবঞ্চিত অসহায় বাচ্চাদের কে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হলো। ঈদ উৎসব ২০১৯ আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে ঈদ উৎসব অনুষ্ঠানে নতুন কাপড় প্রদান ও আর্থিক সহযোগিতার মাধ্যমে যারা পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জনিয়েছেন স্বপ্নবিলাস বিদ্যানিকেতন পরিবার।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন হেশামুল আলম বাপ্পু,মোহাম্মদ এনামুল হক,রিপন,করিম,রাব্বি,ফরহাদ, সুমাইয়া, নাইমা, মাসুদ, মজিদ, নুর হোসেন,এনায়েত হোসেন,জামিউল,সাজিদ,তনিমা, আকসা, তারিন, উর্মি,শাপলা, রিদোয়ান মোস্তাফা ছোটন,ফয়সাল,বরকল স্কুলের স্কাউট ও গার্লস গাইড টিমসহ স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা ও সদস্যবৃন্দ।

উল্লেখ্য,স্বপ্নবিলাস বিদ্যানিকেতন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্বপ্নবাজ তরুনদের নিয়ে গ্রামের সুবিধাবঞ্চিত, অসহায় শিক্ষার্থীদের পাশে দাড়ানোর লক্ষ্যে পরিচালিত একটি ভিন্নধর্মী সেবামূলক স্বেচ্ছাসেবী শিক্ষাপ্রতিষ্ঠান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.