চট্টগ্রাম নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে সৌর সোলার বিতরণ
সিটি নিউজঃ শতভাগ বিদ্যুৎতায়নের লক্ষে সরকারের বিদ্যুৎ খাত আগ্রাধিকার ভিত্তিতে যে উন্নয়ন প্রত্যেকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্টানে বাস্তবায়ন করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার বিতরণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি।
আজ বুধবার ৭ আগষ্ট চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ্ জামে মসজিদে ৪৮০০ ওয়াট ও প্রমা আবৃত্তি সংগঠনে ৪৪০ ওয়াট, বাকলিয়া সৎসঙ্গ বিহার ১২০০ ওয়াট, হাজারী গলি শ্রীশ্রী জয়কালি মন্দির ৪৪০ ওয়াট, হকার মার্কেট ইসলামিয়া সমিতি ৪৪০ ওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ সোলার বিতরণ করা হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন, চট্টগ্রাম ইসলামিয়া ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, জামিয়াতুল ফালাহ্ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজিন দাশ রাহুল, প্রমা আবৃত্তি পরিষদের সদস্য সুমন, মাহাফুজুর রহমান, রাবেয়া সুলতানা প্রমুখ।
