বঙ্গবন্ধু তরুণ পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা
সিটি নিউজঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে বঙ্গবন্ধু তরুণ পরিষদের উদ্যোগে স্মরণ সভা গত ৫ আগষ্ট বিকাল ৫ ঘটিকায় সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।
সংগঠনের সভাপতি এবিএম বাবুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল সাব্বিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ শাহীন আহম্মেদ, মোহাম্মদ তারেক হায়দার, মোহাম্মদ কামাল হোসেন, খন্দকার দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী টিপু, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ আতিকুর রহমান মাসুম, আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ খোকন, মোহাম্মদ আলমগীর।
বক্তব্যে রাখেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ইউনুছ, বাচ্চু কান্তি দাশ, যুগ্ম-সম্পাদক এম কে রিমন, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক এস.এম. ফারুক, মোহাম্মদ মনির হোসেন, প্রচার সম্পাদক বাবলা দে,দপ্তর সম্পাদক দেলোয়াড় হোসেন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, আইন সম্পাদক মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।
