প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

0

সিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন। গত ৯ জুলাই তিনি যুক্তরাজ্য যান।

আজ বৃহস্পতিবার (৮ আগষ্ট) বেলা পৌনে ১১টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে লন্ডন সময় বুধবার বিকেল ৬টা ৫৫ মিনিটে ওই ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিদায় জানান প্রধানমন্ত্রীকে।

শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান। সেখানে অবস্থানকালে তিনি ২০ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি এবং লর্ড আহমেদ অব উইম্বলডন পৃথকভাবে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.