আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডেঙ্গু জ্বরে ৪ রোগী আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের প্রত্যেককে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
রবিবার বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী গ্রামের মুস্তাফিজুর রহমানের পুত্র মজিউল হক (২৯) তিনদিন জ্বরে আক্রান্ত হয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে পরীক্ষা নিরীক্ষার পর তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে জানান চিকিৎসক। মজিউল হক আনোয়ারা চাতরী চৌমহনীতে অবস্থিত একটি ডায়াগনষ্টিক সেন্টারে কমর্রত। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. তুলি দত্ত।
তিনি জানান, গত ৭ দিনে আনোয়ারার বিভিন্ন স্থান থেকে ৪ জন রোগী আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা গেল তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাদের যথাযত চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
