চট্টগ্রামে মর্ডান টি-২০ আন্তঃ ক্রিকেট সিরিজে চ্যাম্পিয়ন আবর্তন গোষ্ঠী
সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরে সদরঘাট উত্তর নালাপাড়া এলাকায় আবর্তন গোষ্ঠী ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত মর্ডান টি-২০ আন্তঃ ক্রিকেট সিরিজ ২০১৯ এর চ্যাম্পিয়ন আবর্তন গোষ্ঠী অনুর্ধ-১৪ দল।
টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা আবর্তন গোষ্ঠী অনুর্ধ-১৪ শুরুতে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে এর পর নাজিম উদ্দিন ( ৩ ছক্কা ও ২ চারে করে ৩৩ রান এবং অনিন্দ্য কর ২ ছক্কা ১ চারে ২০ অপরাজিত) তাদের ৬৫ রানের দায়িত্বশীল পার্টনারশিপে দলীর স্কোর দাড়ায় ২০ ওভারে ১০০/৬ আবর্তন গোষ্ঠী এ দলের পক্ষে নাহিদ ও সামির ২টি এবং ইয়াসান ও সাব্বির ১টি করে উইকেট লাভ করে ১০১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নেমে শুরু থেকে অনুর্ধ-১৪ দলের বোলারদের উপর বিধংসী হয়ে ওঠে ( ফরহাদ নাহিদ ২ ছক্কা ২ চারে ৩৩ রান ও জুবায়ের সামির ৩ চারে ২২ রান ) তাদের ৫৯ রানের মূল্যবান পার্টনারশিপে জয়ের সপ্ন দেখতে শুরু করে অবর্তন গোষ্ঠী -এ দল ৬ষ্ট ওভারে তাহসান মাহমুদ নাফিসের জোড়া আঘাত ও ইমরান হোসেনের নিয়ন্ত্রীত বোলিং এ ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে আবর্তন গোষ্ঠী এ দল।
শেষদিকে জয়ের জন্য আবর্তন গোষ্ঠী এ দলের প্রয়োজন হয় ৩০ বলে ৭ রান, ১৬ তম ওভারে ৪ উইকেট নিয়ে ম্যাচের রং পরিবর্তন করে দিলো মারুফ রহমান এবং ৩ রানের জয় চ্যাম্পিয়ন ট্রফি উচিয়ে ধরে আবর্তন গোষ্ঠী অনুর্ধ-১৪ আবর্তন গোষ্ঠী অনুর্ধ-১৪ দলের অধিনায়াক মোঃ বিজয় ও কোচ শফিক ওয়াহিদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ২২,৩০ ও ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর নীলু নাগ চট্টগ্রাম সিটি কর্পোরেশন,উপস্থিত ছিলেন আবর্তন গোষ্ঠীর সহ-সভাপতি তমিজুর রহমান,সাধারন সম্পাদক সাজ্জাদ মাহমুদ রাসেল,সাবেক সাধারন সম্পাদক ও উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক,সাবেক খেলোয়াড় ও উপদেষ্টাঃ-আব্দুর নুর,প্রচার সম্পাদক নিজাম উদ্দিন,দপ্তর সম্পাদক মোকারম উদ্দিন,সিনিয়র সদস্য ওয়াহিদুর রহমান,কার্যকরি কমিঠির সদস্য জুয়েল,আরজু,বাবু,আদর বাংলাদেশ স্পোর্সট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ।
ফাইনালের ম্যাচ সেরা মারুফ রহমান কে পুরষ্কার প্রদান করেন।টুর্নামেন্টে স্পন্সর মর্ডান মোবাইল ওয়াচ চশমা এন্ড ইলেকট্রনিক্স এর প্রতিষ্ঠাতা জাহিদ রায়হান উজ্জ্বল এবং আবর্তন গোষ্ঠীর সিনিয়র সদস্য ও কোচ শফিক ওয়াহিদের পিতা- ওয়াহিদুর রহমান।
