সিটিনিউজবিডি : চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে শিবিরের এক কর্মীসহ ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায়।
অভিযানে ৩৬৮ লিটার চোলাই মদ ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে শিবিরের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বোয়ালখালী ও বাঁশখালী থেকে ৩৬৮ লিটার চোলাই মদ ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ২১ জন এবং ৬৮ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি আছে বলে জানান এএসপি নাঈমুল হাছান।
