চট্টগ্রাম মহিলা কলেজে পিঠা উৎসব

0

সিটি নিউজঃ এনায়েত বাজারস্থ মহিলা কলেজ চট্টগ্রামের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বার্ষিক পিঠা উৎসবের উদ্বোধন হলো।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ তহুরিন সবুর ডালিয়ার সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাংবাদিক ও সাহিত্যিক কামরুল হাসান বাদল। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজ চট্টগ্রামের পরিচালনা কমিটির সদস্য ডা: সুভাষ চন্দ্র সূত্রধর। এতে আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ। সভার উদ্বোধক কবি ও সাংবাদিক কামরুল হাসান বলেন দিনের প্রথম অংশ সকলের সাথে তুলনা করে বলেন শিক্ষার্থীদের মাছে যে সারল্য, সততা, মেধা ও স্নিগ্ধতা রয়েছে তা আগামীর বাংলাদেশের পাথেয়।

তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভরশীল বই পড়ায় বন্দি না রেখে সৃজনশীল সকল শাখায় বিশেষ করে সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া, প্রযুক্তি, রান্না-বান্নাসহ বাস্তবিক জীবনের নানান বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এমনকি শিক্ষাকে মাঝে মধ্যে আরো বেশি গতিশীল করার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন দশর্ণীয়স্থান ভ্রমণ করাও জরুরী।

তিনি শিক্ষার্থীদেরকে প্রযুক্তির সুব্যবহার করার আহ্বান জানান। বিশেষ করে প্রযুক্তিকে যাতে শিক্ষার্থীরা অপব্যবহার করতে না পারে সেজন্য স্মার্টফোন ব্যবহার না করার উপরও গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের এই পিঠা উৎসবকে একটি সৃজনশীল সৃষ্টি কর্ম হিসেবে আগামী দিনেও এরকম সৃজনশীল ও মননশীল কর্মকান্ড উপহার দেয়ার আহ্বান জানান।

সভার সভাপতি বলেন আমরা সকলেই কোননা কোন ভাবে শিক্ষার্থী। এই পৃথিবীতে শিক্ষার কোন বয়স নেই। তিনি সকল শিক্ষার্থীদের বলেন তোমরা নিজেদের মন উজাড় করে সবকিছু আনন্দের সহিত গ্রহণ করবে। বিশেষ করে শিক্ষাকে নিজের জীবনের শ্রেষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করে আগামীর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে। অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পিঠাফুলী পরিদর্শন এবং আপ্যায়ন করেন।

বার্তা প্রেরক

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.