চন্দনাইশে বাকাসস’র কর্মবিরতি চলছে

0

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার ইউএনও অফিস ও উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীগণ (বাকাসস) পূর্ব ঘোষণা অনুযায়ী ৩দিনের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ১ম দিন সকাল থেকে উপজেলার ইউএনও অফিস ও উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীগণ তাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা প্রশাসনের কার্যালয়ে সামনে কর্মবিরতি পালনের লক্ষে সমবেত হন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী যথাক্রমে ছৈয়দ মোছলেহ উদ্দিন, শাহেদ আহমদ, সঞ্জিব কুমার দেব, ভূমি অফিসের কর্মচারী যথাক্রমে দয়াল কান্তি মিত্র, শ্যামল বিশ্বাস, মো. দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

তাদের দাবি-দাওয়া নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত একটানা কর্মবিরতি পালন করবেন বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। দাবি-দাওয়ার মধ্যে অন্যান্য সরকারি দফতরের মতো তাদের পদ পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণ রয়েছে বলে তারা জানান। এ কর্মবিরতির কারণে জনগনের বিভিন্ন ধরণের ভোগান্তির শিকার হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.