উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকুরী না খোঁজে কর্মসংস্থান সৃষ্টি করতে হবেঃ অলি

0

সিটি নিউজঃ চন্দনাইশে আমানতছাফা বদরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান চন্দনাইশ সদরস্থ ঐতিহ্যবাহি নারী শিক্ষা প্রতিষ্ঠান আমানতন ছফা বদরুন্নেছা মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম।। এসময় কর্ণেল অলি বলেন, শিক্ষা মানে শান্তি, শিক্ষা মানে শৃঙ্খলা, শিক্ষা নিজের জন্য নয় এবং নিজের পরিবারের জন্য নয়। শিক্ষা হচ্ছে দেশ ও মানুষের জন্য। শুধু শিক্ষিত হলে হবেনা, নিজের বিবেককে শিক্ষিত করতে নিজেকে শিক্ষিত হয়ে অন্যকেও সুশিক্ষায় শিক্ষিত করার অনুপ্রেরনা যোগাতে হবে। নিজে শিক্ষিত হয়ে দেশ ও দেশের জনগণের মঙ্গলের জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের আগে চন্দনাইশে বিদ্যুৎ সংযোগ ও রাস্তা ঘাট কিছুই ছিলনা। তিনি নিজের জন্য কিছুই না করে তিলে-তিলে চন্দনাইশে সব রাস্তাঘাট পাকা করেছি ও বিদ্যুৎ সংযোগ স্থাপন করেছি। চন্দনাইশে বর্তমানে ২টা হাসপাতাল রয়েছে। যার মধ্যে পৃথক-পৃথক দু’টি এম্বুলেন্স রয়েছে, দেশের আর কোথাও নাই এটা এমনে এমনে হয়নি এটা কারো পরিকল্পনায় হয়েছে। চন্দনাইশের মানুষকে বন্যার কবল থেকে বাঁচানোর জন্য বরুমতি খাল খনন ও বাঁধ দিয়ে চন্দনাইশের মানুষকে বন্যার কবল থেকে রক্ষ করেছি, কৃষকদের জন্য চাষাবাদের সু-ব্যবস্থা করে দিয়েছি।

১৯৭৬ সালে বঙ্গভবনে জিয়ার সাথে থাকা কালীন সময়ে চট্টগ্রামে ৫টি বেসরকারি কলেজকে সরকারি কলেজ করেছি। গাছবাড়িয়া কলেজ ছিল কিন্তু কোন ভবন ছিলনা আমি মন্ত্রী থাকা কালীন সময়ে গাছবাড়িয়া কলেজকে দক্ষিন চট্টগ্রামে অবকাঠামো গত উন্নয়নের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ঠ কলেজ হিসেবে রূপান্তরিত করেছি। বর্তমানে এ কলেজে অনার্স কোস চালু করা হয়েছে।

তিনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, সারা দেশ আজ মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এ সব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে, প্রশাসনকে আরও সোচ্ছার হতে হবে। বর্তমানে গণতন্ত্র নেই মানুষ বাকরুদ্ধ। অন্যায় অবিচার সর্বত্র দূর্বলে উপর স্ববলের অত্যচার নির্বিচারে চলছে সাধারণ মানুষ এখন অসহায়।

সমাজের অবক্ষয় রোধে সবাইকে কাজ করতে হবে। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাতবাড়িয়ার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন হাইদার, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক আকতার আলম। শিপ্রা চৌধুরী ও হুর নাহার চৌধুরীর যৌথ সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটি আহবায়ক অধ্যক্ষ শান্তপদ বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন তকিউদ্দিন ছবকী, খাইর উজ্জামান, সিরাজুদৌল্লাহ্, সওকত হোসেন, শিপ্রা সিকদার, তাহামিনা আকতার, মতি লাল বড়ুয়া, কামরুন্নেছা খানম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে অধ্যক্ষ পুষ্পেন কুমার চৌধুরী, মো. হারুন, মো. সোহেল, মো. রফিকুল আলম, সুব্রত শীল, নজরুল ইসলাম, মো. আব্দুল খালেক, ফাহমিদা আকতার, শারমিনা আকতার, আলাউদ্দিন আজাদ, প্রভাকর বড়ুয়া প্রমুখ। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। চাকুরী না খোঁজে নিজের কর্মসংস্থান তৈরির মাধ্যমে অন্যকে চাকুরীর ব্যবস্থা করতে হবে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.