নিজস্ব সংবাদদাতা,সিটি নিউজ : চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে প্রবেশকারী ১৭জনকে কোয়ারেন্টাইন সেইভ হোমে থাকার নির্দেশ দিয়েছেন প্রশাসন।
গত ১০ মার্চ থেকে গতকাল ১৯ মার্চ পর্যন্ত চন্দনাইশে সৌদিয়া, কাতার, ফ্রান্স, দুবাই, নেপাল,ভারত থেকে আসা ১৭ জনকে কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের তালিকায় রেখেছেন স্বাস্থ্য বিভাগ। গত ১০ মার্চ থেকে গতকাল ১৯ মার্চ পর্যন্ত যারা বিদেশ থেকে চন্দনাইশ প্রবেশ করেছেন।
তারা হলেন দুবাই থেকে এসেছেন জোয়ারা নগরপাড়ার আবুল ফয়েজ, জিহস ফকিরপাড়ার মো. ফারুক, সৌদিয়া থেকে চৌধুরীপাড়ার মো. বোরহান, জাহাঙ্গীর আলম, মো. রাশেদ, পৌরসভার গাবতল মো. মফিজ, বদুরপাড়ার মো. এমরান উদ্দিন, কাতার থেকে মধ্যম চন্দনাইশে সাজ্জাদ হোসেন, ফ্রান্স থেকে হাশিমপুর বড়ুয়া পাড়ার অঞ্জন বুড়য়া, বিজিসি ট্রাস্টের শিক্ষার্থী যথাক্রমে নেপালের সুনিল কুমার দেওয়ানজি, সম্ভু প্রসাদ সাহা, ভারতের শ্রীমান লাহিড়ী , উম্মে হাবিবা, রাবিক জ্জামান, সামিনা আকতার, শ্রেয়ান্স ত্রিপতিসহ ১৭জন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন হাসান বলেছেন, চন্দনাইশে আরও প্রচুর প্রবাসী ইতি মধ্যে দেশে প্রবেশ করেছেন। এদের তালিকা সংগ্রহের জন্য কাজ চলছে।
পৌরসভা বদুরপাড়া এলাকায় ২জন ইতালি থেকে এসেছেন। তাদেরকে খোঁজ করতে গেলে তারা শহরে অবস্থান করছেন বলে জানা যায়। এদের ঠিকানা সংগ্রহের জন্য কাজ করছেন বলে তিনি জানা।
