চন্দনাইশে বালি ও পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত-২
নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর পাক্কা দোকান এলাকায় বালি বোঝাই ডাম্পার ও পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়। দূর্ঘটনার ফলে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার ৪ জানুৃয়ারি সকালে উপজেলার কাঞ্চননগর পাক্কা দোকান এলাকায় চট্টগ্রাম অভিমুখি বালি বোঝাই ডাম্পার (চট্টমেট্রো ট-১১-৮৮৯৫) এর সাথে কক্সবাজার অভিমুখি পাথর বোঝাই ডাম্পার (চট্টমেট্রো শ-১১-৩৬১৩) সংঘর্ষে ডাম্পার চালক টেকনাফের মিঠাছড়ার নুরুল আমিনের ছেলে রেজাউল করিম, হেলপার নুরুল মোস্তফার ছেলে করিম মিয়া আহত হয়।
আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ, চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। দূর্ঘটনায় কবলিত গাড়ি দু’টি হাইওয়ে থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। এ দূর্ঘটনার ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু’পাশে ঘন্টাকালব্যাপী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় সড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। সি টি নিউজ / জি এস
