মানবতার উজ্জল দৃষ্টান্ত শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্ট
মো. ছাদেকুর রহমান সবুজ, বোয়ালখালী : জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে করোনা কালে এই আর্থিক সহযোগিতা সুবিধা বঞ্চিত মানুষদের জীবন মান আরো এগিয়ে যাবে। মানবতার উজ্জল দৃষ্টান্ত শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্ট।এই এলাকার জীবন যাত্রার মান উন্নয়নে দেশকে ভালোবেসে যার যার স্থান থেকে কাজ করতে হবে।
গত শুক্রবার বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট স্কুল হল রুমে মহান ২২ চৈত্র শাহসূফী হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক:) উরস উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রস্টের উদ্যোগে করোনায় পর্যুদস্ত পরিবারসমূহকে ‘দুর্যোগ প্রশমন সহায়তা’র অর্থ প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাটি বলেন।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মো. নুরুল ইসলাম অডিটরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বোয়ালখালী উপজেলার সভাপতি মো. নুরুল আমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

বোয়ালখালী উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বোয়ালখালীর সাংগঠনিক সমন্বয়কারী মো. জানে আলম মাষ্টার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোয়ালখালীর সাংগঠনিক সমন্বয়কারী মো. নুরুল হক ফকির, মো. আব্দুল আজিজ ভাণ্ডারী, মো. জামাল উদ্দিন, মো. শাহনুর আলম।
অনুষ্ঠানে করোনায় অর্থনৈতিকভাবে পর্যুদস্ত বোয়ালখালী উপজেলার সুবিধা বঞ্চিত ২৯ পরিবারকে ৬০০০ হাজার টাকা করে দুর্যোগ প্রশমন সহায়তা প্রদান করা হয়।
বক্তারা বলেন, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কতৃক যার যার কর্ম দক্ষতা অনুযায়ী এক কালীন সাহায্য করে যাচ্ছে। কৃষকদের মাঝে লাঙ্গল ও সার, জেলেদের মাঝে জাল, গ্রামীন মহিলাদের মাঝে সেলাই মেশিন, হাসঁ মুরগি পালনে সহায়তা, ভ্যান গাড়ি, সিএনজি টেক্সি ও অটো রিকশাসহ বিতরণ করে যাচ্ছে। এত করে দেশের আর্তসামাজিক উন্নয়নের ভূমিকা রাখছে।
সিটি নিউজ/এসআরএস
