সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

0

সিটিনিউজবিডি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

উপজেলার ফৌজদারহাট এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে রাস্তা পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। তিনি ফৌজদারহাট পীরবাড়ির মোহাম্মদ ইসহাকের ছেলে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিক আহমেদ ভূঁইয়া বলেন, মহাসড়ক পার হতে গিয়ে আব্দুর রহমান দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ছলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশ্রাফ আলী জানান, গুরুতর আহত আব্দুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই মারা যান। তার লাশ বাড়িতে নিয়ে দাফনের আয়োজন চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.