শারজাহ ব্যবসায়ীর নামে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

0

বাংলাদেশি প্রবাস ব্যবসায়ী মো. শাহাদাত হোসেনের নামে করা মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংযুক্ত আরব আমিরাতে প্রতিবাদ সভা করেছেন সংযুক্ত আরব আমিরাত শারজাহ ইউজ কার অ্যান্ড স্পেয়ার পার্টস বিজনেস অ্যাসোসিয়েশন।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৯ টায় শারজাহ বাংলাদেশ সমিতির হল রুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের নামে এধরনের মিথ্যা মামলা বন্ধ ও হয়রানি রোধে শারজাহ বাঙালি ব্যবসায়ীবৃন্দ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সভায় বক্তারা বলেন, ভুক্তভোগী মো. শাহাদাত হোসেনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। আমিরাতে তিনি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। জুলাই বিপ্লবের সময় এই প্রবাসী দুবাই থাকলেও দেশে তার সংশ্লিষ্টতার অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করে একটি মহল। মূলত চাঁদা আদায় ও হয়রানির উদ্দেশ্যে এই মামলা দায়ের হয়েছে বলেও অভিযোগ তাদের। অনতিবিলম্বে মামলা থেকে তার নাম বাদ দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

বক্তারা আরও বলেন, ভুক্তভোগী শাহাদাত দীর্ঘদিন দুবাই ও জাপানে ব্যবসা পরিচালনা করছেন। তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অন্তত দুই শতাধিক বাংলাদেশি কর্মী কাজ করেন। তিনি অসহায় প্রবাসীদের পাশে দাঁড়িয়ে নজির তৈরি করেছেন। দুস্থ ও অসুস্থ প্রবাসীদের জন্য যেমন আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন তেমনি মৃত প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতেও শাহাদাত হোসেন আর্থিক সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তারা বলেন, ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি কোন রাজনীতির সঙ্গে জড়িত হননি। বরং যখন সময় পান বিভিন্ন মানবিক কাজে এগিয়ে আসেন। ইতোমধ্যে স্থানীয়ভাবে কয়েকটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান এই প্রবাসী। বিপরীতে উদ্দেশ্যেপ্রণোদিত এই মামলায় তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন ও মানহানী করা হয়েছে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল আলম। শারজাহ ইউজ কার অ্যান্ড স্পেয়ার পার্টস বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হাটহাজারী সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াকুব, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মোতাহের, আব্দুল মন্নান, মীর কামাল, মো. এরশাদ, নুরুল ইসলাম বাবলু, মো. পারভেজ, মো. শাহাজান, সাইফুল, শহিদ, বদিউল আলম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.