চট্টগ্রামে প্রবারণা পূণীমা ও কঠিন চীবরদান অনুষ্ঠানে – সিটি মেয়র

0

চট্টগ্রাম অফিস :     চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এ দেশের বৌদ্ধ সম্প্রদায় আবহমানকাল ধরে বুদ্ধের শান্তি, সাম্য ও অহিংসার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল। সেই ধারায় অনুপ্রাণিত হয়ে এ দেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং জাতি গঠনমূলক সকল কর্মকান্ডে অসামান্য অবদান রেখে আসছে। মেয়র বলেন, এ দেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ। এখানে আমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করি। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। বিশেষ করে চট্টগ্রামে যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা এক কথায় অসাধারণ।

মুসলমানের ঈদ, হিন্দুদের দুর্গাপূজা ও বৌদ্ধদের প্রবারণা পূর্ণীমা ও কঠিন চীবরদান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করেছে। মেয়র বলেন, সাস্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে নষ্ট করার জন্য দেশী-বিদেশী চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নগরবাসীর সেবা করা আমাদের প্রধান লক্ষ্য। ২৭ অক্টোবর ২০১৫খ্রি: নন্দনকানন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি আয়োজিত শুভ প্রবারণা পূর্ণীমা ও কঠিন চীবরদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে আয়োজিত প্রবারণা পূর্নীমা ও কঠিন চীবরদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞানশ্রী মহাস্তবীর।

সভায় বক্তব্য রাখেন নন্দনকানন বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অধীর রঞ্জন বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক মফিজুর রহমান, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, শৈবাল দাশ সুমন, বৌদ্ধ সমিতির মহাসচিব সুদিপ বড়ুয়া, লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব সমিতির সভাপতি এডভোকেট জয়শান্ত বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া, নৃপতি রঞ্জন বড়ুয়া, অনিল কুমার বড়ুয়া, অরুন কুমার বড়ুয়া দেবু, শরৎ কুমার বড়ুয়া, সত্য বড়ুয়া, টিংকু বড়ুয়া, অশোক বড়ুয়া, সনত কুমার তালুকদার, কল্লোল চৌধুরী, সনত চৌধুরী, এডভোকেট আশিষ বড়ুয়া, সচি ভুষন বড়ুয়া সহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নাগরিক প্রত্যাশা বিবেচনায় চট্টগ্রাম মহানগরীকে ক্লীন ও গ্রীন সিটির পাশাপাশি স্মার্ট সিটিতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীকে স্মার্ট সিটিতে রূপান্তর করা এখন সময়ের দাবী। তিনি বলেন, বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে পিছনে ফিরে তাকানোর এখন আর সময় নেই।

বিশ্বের সাথে তাল মিলিয়ে চট্টগ্রাম নগরীর ৬০ বর্গমাইল এলাকাকে এলইডি সিষ্টেমের আওতায় উন্নিত করা হবে। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনকে ফুল দিয়ে বরণ করে নেন নন্দন কানন বৌদ্ধ বিহার সমিতির নেতৃবন্দ পরে মেয়র বর্ণিল ফানুষ প্রজ্জ্বলন করে আকাশে উড়িয়ে প্রবারণা পূর্ণীমা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.