প্রতিযোগীতায় ৩৬ জন অংশগ্রহণ করেন
আমিরাতে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে নাতে রাসূল প্রতিযোগীতা অনুষ্ঠিত
সিটি নিউজ, আরব আমিরাত : গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদ এর ব্যবস্থাপনায় ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবী মোহাম্মদ আরশাদ হোসেন হিরু এর পৃষ্ঠপোষকতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে নাতে রাসূল (সা:) প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
রোববার(২৩ আগস্ট) বাদে আছর হতে আজমানস্থ উম্মুল মোমেনীন ওমেন্স এসোসিয়েশন হলরুমে আয়োজিত হয়। গত দুই মাস ধরে প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী বিভিন্ন রাউন্ডে এতে অংশ নেন। এই প্রতিযোগিতায় ১ম স্থান মোহাম্মদ ফোরকান,২য় স্থান মোহাম্মদ বাবর এবং ৩য় স্থান অধিকার করেন মোহাম্মদ ওমর ফারুক।
উল্লেখ্য এই মাসের শুরুতে সেমিফাইনালে ৩৬ জন প্রতিযোগির মধ্যে ১০জন ফাইনালে সিলেক্ট হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আহ্বায়ক মৌলানা মুহাম্মদ ফজলুল কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আরশাদ হোসেন হিরু,
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় পরিষদের সেক্রেটারী জেনারেল কাজী মোহাম্মদ ওমর গনি। মুহাম্মদ আব্দুল্লাহ আল রোমান ও মুহাম্মদ হাসান মুরদ এর যৌথ সঞ্চালনায় এতে আরো সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আজম খান।
কেবিনেট মেম্বার আলহাজ্ব মোহাম্মদ আজিম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ আলী জামাল,হাফেজ শফিউল আলম মানিক, মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন,মোহাম্মদ মউন উদ্দিন,সার্বিক তত্তাবধানে ছিলেন, সভাপতি আলহাজ মুহাম্মদ আইয়ুব,সিঃ সহ সভাপতি আলহাজ মুহাম্মদ ফরিদুল আলম সিআইপি,কমিউনিটি নেতা আইয়ুব আলী বাবুল সিআইপি,আব্দুল আলিম সিআইপি,মোহাম্মদ ইসমাইল গনি চৌধুরী, মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী,নুরুনবী রৌশন,ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোর্শেদ চৌধুরী সহ সংগঠনটির বিভিন্ন প্রদেশের নেতৃবৃন্দ ও কমিউনির ব্যক্তি বর্গ।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর, মাওলানা মুহাম্মদ ইমাম উদ্দিন খালেদ, মাওলানা মুহাম্মদ জানে আলম, শায়ের মুহাম্মদ নুরুল আমিন ও মাওলানা মুহাম্মদ এনামুল হক। বিজ্ঞ পাঁচজন বিচারকের স্ব স্ব নাম্বারিংয়ের মাধ্যমে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব এরশাদ হোসেন হিরু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
