চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা, ভারতীয় রুপি ও নগদ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যকশান ব্যাটেলিয়ন র্যাব।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৮ কেজি গাজা, দুই হাজার ভারতীয় রূপী ও পাঁচ লক্ষ ৮৬ হাজার নগদ টাকা উদ্ধার করা হয় ।
আটককৃতরা হল শিখা দাশ (৪৮) এবং আলো দাশ (৩৮) । তারা দুজনই স্বীতা নাথ দাশ নামের এক ব্যক্তির স্ত্রী বলে জানান র্যাব-৭ এর এএসপি আমিনুল্লাহ।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাতে এ এসপি শাহেদা সুলতানার নেতৃত্বে র্যাব-৭ এর একটি দল বন্দর থানা এলাকার মধ্যম হালিশহর আনন্দ বাজারের একটি বাসায় তল্লাশি চালিয়ে ৩৮ কেজি গাজা, পাঁচ লক্ষ ৮৬ হাজার নগদ টাকা, দুই হাজার ভারতীয় রূপি উদ্ধার করে।
