চট্রগ্রাম নগরীর হালিশহরে ৫ দোকান আগুনে ভস্মিভূত

0

চট্রগ্রাম অফিস :: বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে নগরীর উত্তর-মধ্যম হালিশহরের আদর্শপাড়া এলাকায় পাঁচটি কাঁচা দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর নজরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে চারটি গাড়ি পাঠানো হয়। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে বিভিন্ন মালিকের একটি করে মুদি, হোটেল, ফার্মেসি, সিমেন্ট ও কাঠের দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.