চট্রগ্রাম অফিস :: চট্রগ্রাম নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকা থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ। পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এনে এদেরকে চট্টগ্রামে জড়ো করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, অভিযান চালিয়ে ২০জনকে আটক করা হয়েছে। পাচারের জন্য এদেরকে জড়ো করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আমরা পুরো বিষয়টি যাচাই বাচাই করে দেখছি।
আটককৃতদের সবার বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা যায়।
