বিনোদন ডেস্ক :: সম্প্রতি একসঙ্গে কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী। এই বুধবার সময় সুযোগ মিলে যাওয়াতে নতুন একটি ছবির গানেও কণ্ঠ দিলেন মমতাজ। চ্যানেল আইয়ের স্টুডিওতে গানটির ধারণ কাজ করা হয়।
মমতাজের গাওয়া নতুন এই গানটি থাকছে ‘কারণ তোমায় ভালোবাসি’ ছবিতে। ছবিটির পরিচালক গোলাম মোস্তফা শিমুল। তিনি এর আগে ‘অনুক্রোশ’ ও ‘হরিযুপিয়া’ নামে দুটি ছবি নির্মাণ করেন।
মমতাজের সঙ্গে স্টুডিওতে সংগীত পরিচালক সমীর‘কেনো এত মায়া লাগে বল না আমায়/কেনো এত ভালোবাসি বল না আমায়’-এমন কথার গানটির গীতিকার ফিরোজ কবির ডলার ও গোলাম মোস্তফা শিমুল। সংগীতায়োজন করেছেন এস কে সমীর। এ দিকে ছবিটির গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে মমতাজ বলেন, ‘নানা ব্যস্ততার কারণে কয়েকবার দিন-তারিখ পরিবর্তন করতে হয়েছে। অবশেষে গানটিতে কণ্ঠ দিলাম। চলচ্চিত্রে বিভিন্ন ধরনের গানই তো গাইতে হয়। এই গানটির কথা ও সুর আমার কাছে একটু ভিন্ন রকমের মনে হয়েছে। তাই গানটি গেয়েও অনেক ভালো লেগেছে।’
‘কারণ তোমায় ভালোবাসি’ ছবিতে মোট গান থাকছে ছয়টি। সব কটি গানের সংগীত পরিচালনা করেছেন এস কে সমীর। তিনি বলেন, ‘এই প্রথম আমার সংগীতে ছবির গানে কণ্ঠ দিলেন মমতাজ আপা। অনেক ভালো লাগছে কারণ, মমতাজ আপার অসাধারণ কণ্ঠ গানটিকে ভয়েস দিয়েছেন। যা দর্শক শ্রোতাদের মন ভরাবেই বলে আমার বিশ্বাস।’
এ দিকে, আজ বৃহস্পতিবার মমতাজ ঢাকার অদূরে নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা অমিতাভ রেজা।
