কাঁচাপাট রপ্তানি বন্ধের নির্দেশ

0

অর্থবাণিজ্য ডেস্ক :: পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে কাঁচাপাট রপ্তানি বন্ধ রেখেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেবী পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর সঠিক বাস্তবায়নের নিমিত্তে পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাঁচাপাট রপ্তানি বন্ধ রাখা হলো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.