চট্রগ্রাম অফিস:: চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার ও পরোয়ানাভুক্ত ৫৯ জনকে আটক করেছে পুলিশ । এছাড়াও বিভিন্ন এলাকা থেকে চোলাই মদ উদ্ধার করা হয়েছে ।
বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আওয়াল জানান, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলায় ৫৯ জনকে আটক করা হয়েছে ।
এছাড়াও সীতাকুন্ড থেকে ১০০ লিটার ও সাতকানিয়া থেকে ১৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা ।
