প্রেস বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম মেট্টোপলিটন হকার্স কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অদ্য বিকাল ৩ ঘটিকায় কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে ২নং জুবিলী রোড, জলসা শপিং সেন্টারের ২য় তলা ৪নং শাখা কমিটির সহ-সভাপতি জনাব মোঃ মোস্তফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগাম সম্মিলিত হকার্স ফেডারেশন এর সংগ্রামী সভাপতি জনাব মোঃ মিরন হোসেন মিলন, চট্টগ্রাম মেট্টোপলিটন হকার্স কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জনাব মোঃ জসিম উদ্দিন। সভা পরিচালনা করেন ৪নং শাখা কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল কালাম ও শাখা কমিটির নেতৃবৃন্দ হকার্স সদস্যগণ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন- চট্টগাম সম্মিলিত হকার্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক মোঃ জসিম মিয়া, সি: সহ-সভাপতি নুরুল আলম মিয়া, সহ-সভাপতি জসিম হাজারী, অর্থ সম্পাদক আবুল কালাম, সদস্য সচিব মোঃ ইলিয়াছ। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ হারুন অর রশিদ, মোঃ মহসিন দুলাল, মোঃ কামাল, মোঃ বেলাল প্রমুখ।
সভায় হকার্স সদস্যগণ বলেন আমরা দীর্ঘদিন যাবত ফুটপাতে হকারী পেশায় নিয়োজিত আছি। এ অবস্থায় আমাদের উচ্ছেদ করলে আমরা অনাহারে অদ্য হারে মরবো। সভায় প্রধান অতিথি বলেন, হকার সদস্যগণ সকলের দাবী চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র এর নির্দেশ মতে হকারদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। আমরা চাই হকারগণদের পূর্ণ তালিকায় অথবা সিটি কর্পোরেশনের মাধ্যমে কর্পোরেশনের পক্ষ থেকে হকারদের আইডি কার্ড দেওয়ার জন্য দাবী পেশ করেন।
