শিশু নুসরাতকে বাঁচাতে শিল্পকলাতে ৩ দিনব্যাপী চিত্রপ্রদর্শনী

0

প্রেস বিজ্ঞপ্তি :: হার্টের ছিদ্র নিয়ে জন্ম নেয়া তিন বছর বয়সী দরিদ্র পরিবারের কন্যাশিশু অসুস্থ নুসরাত জাহানের অপারেশনের অর্থ সংগ্রহে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে তিনদিনব্যাপী চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২১ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত উক্ত প্রদর্শনীতে দেশের খ্যাতনামা প্রায় তিনশ আলোকচিত্রীর ছবি স্থান পাচ্ছে বলে জানালেন চট্টগ্রাম ফটো আটিষ্ট ক্লাবের নেতৃবৃন্দ। অদ্য ১৯ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে ক্লাবের সাধারণ সম্পাদক মো.ঈসা খান বলেন, নুসরাত জাহান (৩)’র পিতা মো. নজরুল ইসলাম একটি হ্যার্ডওয়ার দোকানে আমান্য বেতনে কর্মরত ও মা রাশেদা বেগম একজন গৃহিনী। দরিদ্র পিতার পক্ষে নুসরাতের ব্যায় বহুল এই চিকিৎসা অসম্ভব বলে জন্মের তিনবছর হতে চললেও এই জটিল রোগের চিকিৎসা এখনো সম্ভব হয়নি। তাই নুসরাতকে বাঁচাতে আমরা এই উদ্যোগ গ্রহন করেছি।

সম্মেলনে উপস্থিত ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক মো.ঈসা খান, ভাইস প্রেসিডেন্ট হাসানুজ্জামান প্রিন্স, নাজির উদ্দিন লিটন, অর্থ সম্পাদক আজাদ মাহমুদ, দিদারুল আলম চৌধুরী, নুসরাতের পিতা মো. নজরুল ইসরাম, মাতা রাশেদা বেগম প্রমূখ।

সম্মেলনে ঈসা খান বলেন, বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত উক্ত প্রদর্শনী দর্শকদের জন্য উম্মুক্ত থাকবে। আমরা আমাদের ভালোবাসার নুসরাতকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিতে পারিনা। নুসরাতের অপারেশনের অর্থ সংগ্রহে তাকে নতুন জীবন ফিরিয়ে দিতে অর্থ সংগ্রহে নেমেছে চট্টগ্রাম ফটো আটিষ্ট ক্লাবের সকল সদস্যরা। যার ফলে সবার সহযোগিতা নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে মো.ঈসা খান আরো বলেন, কমপক্ষে ১০ থেকে ১৫ লক্ষ টাকার মধ্যে এই জটিল অপারেশন সম্ভব। পিতার পক্ষে আমরা প্রত্যেক ব্যাক্তির কাছে আহবান করছি, যে যা পারেন, যতটুকু পারেন, নুসরাতের জন্য সহায়তা করুন। তিনি আরো বলেন, দরিদ্র এই পিতার পক্ষে তিন কন্যা সন্তানের ভরণ পোষণের পাশাপাশি এই অল্প টাকা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়।

তাই, আসুন আমরা সর্বাতœক সাহায্যে ও সহযোগিতার হাত বাড়িয়ে দেই। সম্মেলনে নুসরাতের বাবা মো. নজরুল ইসলাম বলেন, নুসরাতের হার্টে ছিদ্র ধরা পড়ে জন্মের কয়েক মাস পর থেকে। দেশীয় চিকিৎসক, জাতীয় হার্ট ফাউন্ডেশনসহ সর্বশেষ ভারতীয় বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডাঃ নন্দকিশোর কাপাদিয়া এর সাজেশানমতে তাকে বাঁচাতে হলে দ্রুত অপারেশনের প্রয়োজন। কিন্তু সেই ব্যয় বহুল অপারেশনের ক্ষমতাতো আমার নেই। সম্মেলনে ক্লাবের নেতৃবৃন্দ সাহায্যে পাঠাতে পার্সোনাল বিকাশ নংঃ ০১৮৬৯-৫৪০০৯৯, ০১৭১৯-১৪৪৫২৮। এছাড়া নুসরাতের পিতা Md. Nazrul Islam, হিসাব নং–111212115589578, Mercantile Bank Ltd.Khatungonj Branch, Chittagong. শাখায় পাঠাতেও বিনীত অনুরোধ করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.