নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত মামলার ৭২ জনকে আটক করা হয়েছে ।
শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল জানান, রাতভর অভিযান চালিয়ে নিয়মিত মামলার ৯ জন এবং ওয়ারেন্টভুক্ত মামলার ৬৩ জনকে আটক করা হয়েছে।
এছাড়াও হাটহাজারী থানা এলাকা থেকে ৪০ লিটার চোলাই মদ, জোরারগঞ্জ এলাকা থেকে ১০ লিটার চোলাই মদ এবং হাটহাজারী এলাকা থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
