নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারী উপলক্ষে সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় ২ দিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীতে থাকবে শহীদ বেদীতে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পন, র্যালী, আলোচনা সভা, সন্দীপনা ঘোষিত বিশিষ্ট পাঁচ বাঙালীকে একুশের স্মারক সম্মাননা প্রদান, একুশের গান, নাট্যপ্রদর্শনী, শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও লোক কবিদের কবি গানের আসর প্রভৃতি।
এই উপলক্ষে সন্দীপনা কেন্দ্রীয় সংসদের এক প্রস্তুতি সভা সন্দীপনার দোস্ত বিল্ডিংস্থ সংগঠন কার্যালয়ে ৪ জানুয়ারী সকাল সাড়ে ১০.৩০ মিনিটে সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা যদু গোপাল বৈষ্নবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে কর্মসূচির রূপরেখা তুলে ধরেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাষ্কর ডি.কে.দাশ (মামুন)।
কর্মসূচী সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা এম.এ সালাম, শিক্ষাবিদ বাবুল দাশ, প্রাবন্ধিক সিদ্দিকুল ইসলাম, সংগঠক প্রণব রাজ বড়–য়া, শওকত আলী সেলিম, শিল্পী মুসলিম আলী জনি, নজরুল ইসলাম মোস্তাফিজ, সংগীত শিল্পী অমলেন্দু রাহা, কবিয়াল অশ্বিনী কুমার দাশ, আবৃত্তিকার মেজবাহ উদ্দিন চৌধুরী, সংগঠক মোশাররফ হোসেন খাঁন রুনু, প্রকৌশলী অনিত কুমার নাথ, নাট্যকর্মী এমরান হোসেন মিঠু, আইটি এক্সাপার্ট মোঃ ইসমাইল হোসেন, কবিয়াল আব্দুল লতিফ, সংগঠক শওকত আলি সেলিম, সাংবাদিক আবছার উদ্দিন অলি, সংগঠক মোশারফ হোসেন খান রুনু, অধ্যাপক স য়ন বড়–য়া, মোঃ দিদার হোসেন, মোঃ আজগর আলী, নাট্যকর্মী জাহানারা পারুল, প্রকৌশলী সঞ্জয় দে সনজিত, সংগঠক মোশারফ হোসেন রুনু, নাট্যকর্মী মোঃ রাশেদ।
কর্মসূচীকে সফল করতে সন্দীপনা কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সন্দীপনার দোস্ত বিল্ডিংস্থ কার্যালয় হতে আগামী ১১ ফেব্র“য়ারী-২০১৬ইং এর মধ্যে ফরম সংগ্রহের জন্য আহ্বান জানানো হয়েছে।
