চট্রগ্রামে ইয়াবাসহ আটক ১

0

নিজস্ব প্রতিবেদক :: নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিন হাজার ৯৬৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭।

চট্রগ্রাম নগরীর কোতোয়ালী থানার জুবুলী রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আরিফ হোসেন (৩০)। মঙ্গলবার সকালের দিকে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে ।

এর আগে, সোমবার বিকালে জুবুলী রোড আল ফয়সল আবাসিক হোটেলের ৩ তলার একটি রুম থেকে তাকে আটক করে র‌্যাব-৭ এর একটি টিম। আটক আরিফ হোসেনের বাড়ি নারায়ণগঞ্জ এলাকার পাইক পাড়া এলাকায়।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুবুলী রোড এলাকার আল-ফয়সাল আবাসিক হোটেলের ৩ তলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৬৫ পিস ইয়াবাসহ আরিফ হোসেনকে আটক করে র‌্যাব-৭ এর একটি টিম।
র‌্যাব-৭ এর ডিএডি এম মহিউদ্দিন খান বাদী হয়ে কোতায়ালী থানায় আরিফের নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.