নিজ বাসায় দিনদুপুরে স্কুলছাত্র খুন

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকায় দিনেদুুপুরে নিজ বাসায় জবাই করে খুন করা হয়েছে মো. আজিম হোসেন (১১) নামক পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে।

মঙ্গলবার (৫ জানুয়ারি ) বাংলাবাজারের গুলশান আবাসিক এলাকার দিদার কলোনিতে এ খুনের ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. মহসিন বলেন, ‘সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে কোনো এক সময় আজিমকে নিজ বাসায় জবাই করে হত্যা করা হয়েছে। খুন হওয়া আজিমের বাবা মো. আজাদ হোসেন একজন তরকারি বিক্রেতা এবং মা আমেনা বেগম একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন।’

সকালে আজিমের বাবা-মা উভয়ে নিজ কর্মস্থলে চলে যান, বেলা সাড়ে ১২ টার দিকে বাবা আজাদ বাসায় ফিরে বিছানার উপর আজিমের জবাই করা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ আজিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়, জানান ওসি মহসিন
তবে কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায় নি, এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

নিহত আজিম স্থানীয় শের শাহ স্কুলের ছাত্র বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.